বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ৩ জেলে আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ১০৬৮ বার পড়া হয়েছে

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে হাতে নাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বনবিভাগের সদস্যরা। সোমবার সকালে সুন্দর বনের তেরকাটি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।

আটককৃত জেলেরো হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল ও ইস্রাফিল এবং একই গ্রামে আব্দুল হাকিম গাজীর ছেলে হোসাইন।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম. এ হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুন্দরবনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ ধরার খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে উক্ত তিন জেলেকে হাতে নাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!