মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেলে সংযোজিত হলো ৪টি হাই ফ্লো নাসাল ক্যানুলা

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জনপ্রশাসন সচিব ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সম্বয়ক ইউসুফ হারুনের একান্ত প্রচেষ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের চিকিৎসায় সংযোজিত হলো চারটি নতুন হাই ফ্লো নাসাল ক্যানুলা।

এর মধ্যে জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন প্রদত্ত তিনটি হাই ফ্লো নাসাল ক্যানুলা শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে সংযোজন করা হয়েছে।

এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসনের বেসরকারি ত্রাণ তহবিলে গচ্ছিত ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ক্রয়কৃত আরও একটি হাই ফ্লো নাসাল ক্যানুলা গত সোমবার (১৩ জুলাই) মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জনপ্রশাসন সচিব ইউসুফ হারুনসহ সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাই ফ্লো নাসাল ক্যানুলা শ্বাসকষ্টে ভোগা ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসায় খুবই জরুরী একটি সরঞ্জাম। এর দ্বারা সাতক্ষীরাবাসী বহুলাংশ উপকৃত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!