মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

কাটিয়া যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১১৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া যুব সংঘের নতুন কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার কাটিয়াস্থ যুব সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নব গঠিত কাটিয়া যুব সংঘের সভাপতি শেখ জুলফিকার রহমান (উজ্জ্বল) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কাটিয়া যুব সংঘের ২৫ সদস্য বিশিষ্ট্য ০৩ (তিন) বছর মেয়াদি (০১/০৬/২০২০খ্রি. হতে ৩০/০৬/২০২৩খ্রি.) পর্যন্ত চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাটিয়া যুব সংঘের সম্মানিত উপদেষ্ঠা সাতক্ষীরা সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক শেখ রাশেদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, মোঃ আশরাফূল কবীর খোকন, মীর মোস্তফা হাসান রন্টু, মীর জামিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাছাড়া আরো উপস্থিতি ছিলেন কাটিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক মীর মাহমুদুল হাসান লাল্টু, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম ঢালী, সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যাংকার আফতাবুজ্জামান মিল্টন, সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যাংকার মোঃ নজরুল ইসলাম, শেখ শাহাদাতুল করীম (বাপ্পি) সহ কাটিয়া যুব সংঘের সকল সদস্য বৃন্দ।

কাটিয়া যুব সংঘের সকল উপদেষ্ঠা ও সদস্যগণের সাথে মতবিনিময় শেষে কাটিয়া অঞ্চলের সার্বিক কল্যাণে কিছু জনকল্যানমূলক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়ঃ

১) রোড লাইনসমূহে উজ্জ্বল স্ট্রিট লাইট স্থাপন

২) এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কয়েকটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন

৩) বর্তমান করোনা পরিস্থিতিতে এলাকার কোভিড-১৯ আক্তান্ত ব্যক্তিবর্গকে সহযোগিতা করা।

৪) এলাকার পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য আরো কিছু মোবাইল ডাস্টবিন স্থাপন।

পরিশেষে বর্তমান করোনা পরিস্থিতে বাংলাদেশ সহ এলাকার সার্বিক মঙ্গল ও কাটিয়া যুব সংঘের সার্বিক কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কাটিয়া যুব সংঘের সম্মানিত উপদেষ্ঠা শেখ মোস্তাজিয়ুর রহমান ছোট।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!