
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবির, যিনি ২০১৪ সালে পুলিশের তথাকথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উদযাপন উপলক্ষে তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ '২৬) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমিতে বিপ্লব কবিরের পরিবারের সদস্য হাবিবুর হকের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন এবং ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুসহ স্থানীয় নেতাকর্মীরা।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ২০১৪ সালে ক্রসফায়ারে নিহত বিপ্লব কবিরের পরিবারের পাশে সবসময়ই বিএনপি রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এই অনুদান প্রদান করা হয়েছে।