
সাতক্ষীরা তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সন্মানে অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ '২৬) তালা তালা থানা ছাত্রশিবিরের সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচ আরডী সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আঃ রহিম। তালাসরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা শাখার অফিস সম্পাদক জি এম নাহিদ হাসান, যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সেক্রেটারি মোঃ শাহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান,কলেজ সেক্রেটারি রাকিব ইসলাম লিমন,তালা সদর ইউনিয়ন সভাপতি মাহাদী হাসান, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক মোতাহিরুল হক শাহিন,হাবিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে বিভিন্ন কলেজ,হাইস্কুলের ১০০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০০ খানা পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।