
উত্তরণের সাতক্ষীরার তালার জাতপুর ব্রাঞ্চ অফিসে রবিবার (১৫ মার্চ) সকালে 'সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো (CALO) উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম, উত্তরণের প্রকল্প মনিটরিং অফিসার মোঃ আল আমিন মোল্লা, প্রকল্প অফিসার দিলীপ সানা, তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার শতাব্দী বিশ্বাস, মাসুম শেখ, রিজিয়া খাতুন প্রমুখ।
এ সময় ৮টি সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত সভায় দেশি জাতের মুরগী পালনের উপকারীতা, এর রোগসমূহ এবং প্রতিরোধ , টিকাদান , বাজারজাতকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও দেশীয় ব্লাকবেঙ্গল জাতের ছাগল পালন, এর রোগসমুহ ও প্রতিকার, টিকাদান, গাভীর বিভিন্ন রোগসমূহ ও এর প্রতিকার, গাভীর কৃত্রিম প্রজননের মাধ্যমে কিভাবে বেশি বেশি দুধ উৎপাদন করার প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ।
এছাড়াও যুবউন্নয়ন অধিদপ্তরের ৭দিন থেকে ৬মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে ৩৮ রকমের প্রশিক্ষন এবং তার উপর ভিত্তি করে প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ প্রাপ্তি সম্পর্কে আলোচনা করেন যুবউন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম। এছাড়াও সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কেও আলোচনা হয়।