
স্বদেশ সাতক্ষীরা এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগীতায় বাস্তবায়িত ‘‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী যুবক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধি করা’’ প্রকল্পটি দাতা সংস্থা এম্বাসি অব সুইজারল্যান্ড ও গ্লোবাল এফেয়ার্স কানাডা –এর অর্থায়নে মানবাধিকার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী যুবক ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠিকে ক্ষমতায়িত করার লক্ষ্যে সুনিদিষ্ট কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৫ মার্চ, ২০২৬) বেলা ২ টার সময় জেলা আইনজীবি ভবনের তৃতীয়র্ তলায় মানবাধিকার আইনজীবি ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবি এ্যাড: মোস্তফা আসাদুজ্জামান দিলু এর সভাপতিত্বে মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যদের ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় মানবাধিকার আইনজীবি ফোরামের সদস্যদের দ্বারা পরিচালিত চলমান মামলার ফলোআপ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, প্রকল্পের বিভিন্ন কর্র্মসূচেিত অংশগ্রহণ ও এলাকার মানবাধিকার পরিস্থিতি ও সাতক্ষীরাতে সম্প্রতি ঘটে যাওয়া শিশু ও নারী নির্যাতন, হত্যা, তালাক ও দেনমোহর খোরপোষ এবং শিশু বিবাহ, সহ চলমান মামলার অবস্থা এবং নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার বিষয়ে আলোচন হয়। সভাটি পরিচালনা ও সার্বিক সহযোগীতায় ছিলেন প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।