প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ৩:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ১০:৫৩ পি.এম
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত

সাতক্ষীরায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন সাংবাদিক নেটওয়ার্কের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার ২৪ রমজান শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নেটওয়ার্ক, সাতক্ষীরার সভাপতি ফারুক রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সকল স্থরের সদস্যরা অংশগ্রহণ করেন।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি দৈনিক শেয়ার বিজ ও দি বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) জেলা প্রতিনিধি ফারুক রহমান, সিনিয়র সহ-সভাপতি আজকের দর্পনের হাফিজুর রহমান, সহ-সভাপতি স্বাপ্তাহিক বর্তমান সাতক্ষীরার সম্পাদক রাজিব হাসান রিমু, সাধারণ সম্পাদক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও ঢাকা প্রতিদিনের খন্দকার আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠের মেহেদী আলী সুজয়, সাংগঠনিক সম্পাদক দৈনিক সত্যপাঠের আনারুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক যুগের বার্তার অমিত কুমার ঘোষ, দপ্তর সম্পাদক জোবায়ের আল জামান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রাশেদ, কার্যনির্বাহী সদস্য এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মশিউর রহমান ফিরোজ, সদস্য ডেইলি প্রেজেন্ট টাইমসের মিষ্টি রহমান, দৈনিক জনবাণীর রায়হান সিদ্দিকী, রফিকুল ইসলাম, গালিবুর রহমান গালিব, আমিনুর রহমান ডাবলু, কিরনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফাতার পার্টিতে নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরো গতিশীল ও সাংবাদিকদের সমস্যায় একে ওপরের পাশে থেকে ঐক্য ধরে রাখতে হবে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.