
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরের ২৪ রমজানের সংস্থা'র প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকালে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে ইফতার মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যপ্টেন শেখ রায়হান আল রাকিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ- সভাপতি শেখ আনোয়ার হোসেন, স্ংস্থার উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিঃ সভাপতি এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, প্রভাসক সেলিম শাহারিয়ার, মীর জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব কাজী আল মামুন, ইশরাত আলী, শেখ আব্দুল করিম ওসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের ইফতার মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করে।
ইফতার মাহফিলে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেণ মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।