সাতক্ষীরার দেবহাটা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ '২৬) উপজেলার সরকারি কেবিএ কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ।
বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল হাসান, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি নাসিম খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা মনিরুজ্জামান, জেলা জামায়াতের সহ সেক্রেটারী মাহবুবুল আলম।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, সেক্রেটারী এইচএম এমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা শ্রমীক দলের সভাপতি আব্দুস ছামাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, পারুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান মোখলেস, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, আব্দুল্লাহ আল রাজী, উপজেলা জাসসের আহবায়ক মনিরুজ্জামান মনি, শেখ তরিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহম্মদ আলী।