
রিসার্স ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) ইংল্যান্ডের ল্যানকাস্টার বিশ্ববিদ্যালয় এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল এর সহায়তায় Hazardous Sanitation Labour : Connecting the Past, Present and Future of Manual Scavenging in Bangladesh শিরোনামে একটি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের কর্ম এলাকার মধ্যে রয়েছে খুলনা সদর, সাতক্ষীরা জেলার তালা ও সাতক্ষীরা সদর, নীলফামারী জেলার সদর, সৈয়দপুর ও ডোমার উপজেলা এবং রংপুর সদর। এই গবেষণাটি বাংলাদেশে হরিজন সম্প্রদায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান বাস্তবতা নিয়ে অনুসন্ধান করছে।
বিশেষ করে, ব্রিটিশ ঔপনিবেশিক আমলের অভিবাসন এবং অবকাঠামো কীভাবে তাদের পরিছন্নতা কাজের (ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং) সাথে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়ার পেছনে ভ‚মিকা রেখেছে, সেদিকে এখানে আলোকপাত করা হয়েছে। এই গবেষণার মূল লক্ষ্য হলো- বর্তমান কর্মপরিবেশ বিশ্লেষণ করা, তরুণ প্রজন্মের সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে বাঁধা ও সম্ভাবনাগুলো অন্বেষণ করা এবং এই সম্প্রদায়ের মানুষরা সমাজে কীভাবে পরিচিত হতে চান, সেই আত্মপরিচয়ের পরিবর্তনের বিষয়টি তুলে ধরা। এই উদ্দেশ্য বাস্তবায়নে মাঠপর্যায়ে ফোকাস গ্রæপ আলোচনা, মূল তথ্যদাতার সাক্ষাৎকার, নিবিড় সাক্ষাৎকার এবং সচেতনতামূলক ক্যাম্পেইন করার লক্ষ্যে “হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার পর্যায়ে কার্যকর যোগাযোগ গড়ে তোলা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিইব’র আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রিইব’র মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হক, জেলা যুব উন্নয়ন অফিসের লাইভস্টক ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও কনজারভেঞ্জি ইন্সপেক্টর মো. ইদ্রিস আলী প্রমুখ।
রিইব এর গবেষনা সহকারী রিতা বিশ্বাস’র পরিচালনায় অন্যান্যের মধ্যে হরিজন ঐক্য পরিষদের সভাপতি রতন হেলা, সহ-সভাপতি জীবন ডোম, চন্দনা রানী, পুতুল রানী, রেখা রানী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় হরিজন সম্প্রদায়ের অংশগ্রহনকারী বক্তারা তাদের আর্থ-সামাজিক নানান সমস্যা তুলে ধরে জীবন-মান উন্নয়নের জন্য একাধিক দাবী তুলে ধরেন।