
“আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ ‘২৬) উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং খ্রীষ্টান এইডের অর্থায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন পরিচালক আশরাফুন নাহার আশা।
উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাওন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।