
সাতক্ষীরার দেবহাটায় স্পিড-ইয়ার প্রোগ্রেস রিভিউ কার্যক্রম, এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা এবং শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ '২৬) পারুলিয়া আহসানিয়া মিশনের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে অর্থায়নে, সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ পর্যালোচনা ও শেয়ারিং অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি স্বাস্থ্য পরিদর্শক আসাদুল হক ও মনজিলা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন।
অনুষ্ঠানে সুশীলনের সিপিপি ফ্যাসালিটেটর মুকুল ইসলাম, সাইদুল ইসলাম, ফয়সাল কবির, যুব, কিশোর, আরসি শিশুর মা, সুশীলসমাজ, ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় শিশু শ্রম, শিশুর শারীরিক মানসিক বিকাশ, শিশুশ্রমে ঝুঁকি এবং শিশুশ্রম বন্ধের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি বেসরকারি ভাবে শিশু শ্রম বন্ধে কি ভূমিকা নেয়া যায় সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।