প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:৫৫ পি.এম
সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরায় হিরো ব্র্যান্ডের অনুমোদিত ডিলার হিরো কাশেম মটরস-এর উদ্যোগে কাস্টমার ও মিডিয়ায় সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ '২৬) শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রাজু সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সহকারী ম্যানেজার শেখ নাজমুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলয় মটরস লিমিটেড-এর টেরিটোরি ম্যানেজার মো. তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এখন টেলিভিশন-এর সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক আহসানুর রহমান রাজীব।
ইফতারের আগে দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ শাহেদ চয়নের সুস্থতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. তৌহিদুর রহমান বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল শক্তি। হিরো ব্র্যান্ডের মানসম্মত মটরসাইকেল ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আমরা সাতক্ষীরার বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই। ডিলার ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কই আমাদের এগিয়ে নেবে।
সভাপতির বক্তব্যে মো. রাজু সিদ্দিকী বলেন, হিরো কাশেম মটরস সবসময় গ্রাহকবান্ধব সেবা দিতে বদ্ধপরিকর। বিক্রির পরেও যেন গ্রাহকরা সর্বোচ্চ সেবা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আরিফ হোসেন, জয়নাল আবেদীন, পল্লব নাগ, শফিকুল ইসলাম, কামরুজ্জামান সোহাগসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকরা।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.