
সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (০৩ মার্জাচ '২) দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ।
সাংবাদিক প্রভাষক ইয়াছিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, সহকারী সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম প্রমুখ।
এর আগে তালা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা ও পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।