
বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিরসনে প্রখর রোদের মধ্যে মানুষের সেবা দানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৩ মার্চ '২৬) সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্ট যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। পবিত্র রমজান মাসে তাদের দায়িত্বরত অবস্থায় ইফতার করতে হয়। তাদের পরিবার-পরিজনের সাথে ইফতার করতে পারে না। অনেক ট্রাফিক পুলিশ সদস্যকে ঈদের ছুটিতে ঘরে ফেরা হবে না। ঈদের দিনটি তাদের মহাসড়কেই কেটে যাবে। এভাবেই মানুষের সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সদস্যরা।