
সাতক্ষীরার চারটি আসনে চারটিতেই জামায়াতের প্রার্থীদের বিজয় হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে হারিয়ে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইজ্জত উল্লাহ বিজয়ী হয়েছেন। এই আসনে ১৬৮ কেন্দ্র রয়েছে।
সাতক্ষীরা-২ (সদর-দেবাহাটা) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী আব্দুর রউফকে হারিয়ে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বিজয়ী হয়েছেন। এই আসনে ১৮০ টি কেন্দ্রের সবকটি আসনের ফলাফল সংগ্রহ করে এই তথ্য জানিয়েছেন, সাতক্ষীরা-২ আসনের জামায়াত দলীয় আসন পরিচালক মো. ওমর ফারুক।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনকে হারিয়ে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বিজয়ী হয়েছেন। এই আসনে ১৬৫ টি ভোট কেন্দ্র রয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানকে হারিয়ে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। এই আসনে ৯৬ টি ভোট কেন্দ্র রয়েছে।
সরকারিভাবে এই তথ্য ঘোষনা করা না হলেও জামায়াত তাদের দলীয়ভাবে সংগ্রহীত তথ্য থেকে এই ফলাফল নিশ্চিত করেছে। সরকারিভাবে এই ফলাফল পেতে গভীর রাত হবে।