রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৮ম শ্রেণির ছাত্রী উ ত্য ক্ত, ইউএনও বরাবর অ ভি যো গ! তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর কঠোর নজরদারি সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি ‘২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার সভায় সভাপতিত্ব করেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক লে. কর্নেল নাভিদ হাসান বলেন, সাতক্ষীরায় ৬শ’ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে সেনাসদস্যরা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়াও সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোন দুস্কৃতিকারী দল বা ব্যক্তি যাতে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, সেজন্য নিচ্ছিদ্র টহল তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবির সদস্যারা।

পুলিশ সুপার জুয়েল আরেফিন বলেন, ভোটের পর ৩ দিন পরযন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, নারী ভোটারদের দ্রুত সনাক্ত করার জন্য সুব্যবস্থা থাকতে হবে।

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, নারী ভোটারদের সনাক্ত করতে নির্বাচন কমিশনের বিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন আব্দুস সালাম , জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাও. আব্দুল আজিজ, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষ, গোয়েন্দা সংস্থার প্রধানগণ, অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল কাসেম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!