রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৮ম শ্রেণির ছাত্রী উ ত্য ক্ত, ইউএনও বরাবর অ ভি যো গ! তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর কঠোর নজরদারি সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জামায়াতের ইসলামী দলের আড়ালে ভন্ডামী ও ইসলামী শরীয়া আইন থেকে সরে আসার ঘোষণায় বর্তমান আকিদার প্রতি ক্ষিপ্ত হয়ে এবং সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের গণজোয়ার দেখে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ‘২৬) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসে বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফসহ বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ বলেন, পূর্বের জামায়াতে ইসলাম এবং বর্তমান জামায়াতে ইসলাম এক নয়। তারা নামে ইসলামী দল। কাজে নয়। জামায়াতে ইসলাম ইসলামী দলের নামে মানুষকে ধোকা দিচ্ছে এবং ভন্ডামী করছে। তারা ক্ষমতায় গেলে শরীয়া আইন দিয়ে দেশ চালাবেনা। অথচ তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে। তারা ধর্মের নামে অধর্ম করছে। তাদের ইমাম ও আকিদা নষ্ট হয়ে গেছে। ধানের শীষের গণজোয়ার দেখে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছি। এসময় তিনি বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং দলের জন্য নিবেদীত প্রাণ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় বিএনপির পক্ষ থেকে শিবপুর ইউনিয়ন জামাতের রোকন নুর মোহাম্মদকে বিএনপিতে যোগদানের জন্য অভিনন্দন জানানো হয়। 

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!