রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৮ম শ্রেণির ছাত্রী উ ত্য ক্ত, ইউএনও বরাবর অ ভি যো গ! তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর কঠোর নজরদারি সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

তালায় শিক্ষার্থীদের অংশগ্রহণে জেনারেশন গ্রিন কর্মসূচি

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের সচেতন করতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘জেনারেশন গ্রিন (জেন-জি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ‘২৬) দুপুরে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের জেনারেশন গ্রিন (জেন-জি) কর্মসূচির আওতায় তালা উপজেলার ১০ নম্বর খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজ পৃথিবী গড়তে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় গড়ে তুলতে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় সুমন ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতা এখন থেকেই শুরু করতে হবে এবং ব্যক্তি উদ্যোগেই বড় পরিবর্তন সম্ভব। জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জেনারেশন গ্রিন কর্মসূচির টিম লিডার আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক হাসিবুর রহমান কুইজ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!