রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ৮ম শ্রেণির ছাত্রী উ ত্য ক্ত, ইউএনও বরাবর অ ভি যো গ! তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন মানবাধিকার নারী পরিষদ (MNP)-এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদ (MSP)-এর দ্বীমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সময়েও আমাদের বদরের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে- এমপি মুহা: ইজ্জত উল্লাহর কঠোর নজরদারি সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির বুধহাটায় ‘এটি মোবাইল স্টোর’-এর শোরুম উদ্বোধন ও ইফতার মাহফিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ ত্যা র প্রতিবাদে শ্যামনগরে শিয়া সম্প্রদায়ের বি ক্ষো ভ জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে সিয়াম জাকাত ও সামাজিক দায়বদ্ধতা শীর্ষ সেমিনার ও ইফতার মাহফিল

গোবিপ্রবিতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোভোল্ট বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণকাজ শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ‘২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সাবস্টেশনে নতুন এই সঞ্চালন লাইন নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, একাডেমিক কার্যক্রম বৃদ্ধির ফলে এবং গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক উপ-কেন্দ্রের সক্ষমতার চেয়ে চাহিদা বেড়ে যায়। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতি তাদের চলমান প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন পর্যন্ত ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করবে।

নতুন এ লাইন নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে অভ্যন্তরীণ লোডশেডিং এড়ানো সম্ভব হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখে পড়বে না। ক্যাম্পাসে আলোক স্বল্পতাও দূর করা সম্ভব হবে। এছাড়াও ছোট ছোট ট্রান্সফরমারের মাধ্যমে জোনভিত্তিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। যাতে করে কোনো প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হলেও একসঙ্গে পুরো ক্যাম্পসে সরবরাহ বন্ধ না হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!