
সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়ায় বিএনপির নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী '২৬) বিকেলে ধানদিয়ায় ইউনিয়নের ফুলবাড়ি হাইস্কুল মাঠে ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেল সরদারের সঞ্চালনায় নির্বাচনীয় জনসভায়
বিএনপির নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে।
নির্বাচনীয় জনসভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, যুবদলের নেতা সাইফুল ইসলাম প্রমুখ।