শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন সাতক্ষীরার নবাগত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবির।
বুধবার (২১ জানুয়ারী ‘২৬) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান এঁর সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি আকষ্মিকভাবে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলটি পরিদর্শন করেছি। এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশসহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। তাদের শিক্ষার পরিবেশসহ সব কিছু আমার কাছে ভালো লেগেছে। শিক্ষার মান উন্নয়ন বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষকদের আরো বেশি সজাগ ও দায়িত্বশীল হতে হবে।” 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি শিক্ষক আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, ফয়জুল হক বাবু, রমেশ সরদার, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!