শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অপরাধে একটি নৌকাসহ ৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি নৌকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। 

আটক জেলেরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪), ও শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে  নাজিরুল গাজী (২৪)।

সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান, একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সুন্দরবনে সংরক্ষিত এলাকা থেকে তাদের আটক করে। বন আইন, ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!