শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলার রাডুলি গ্রামে দস্যুতার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন। শুক্রবার (১৬ জানুয়ারি ‘২৬) বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলি গ্রামে গত ২৩-১২ -২৫ তারিখ দিবাগত রাতে ১:৩০ ঘটিকের সময় শুভাশিস দেবনাথের বাসায় উক্ত দস্যুতার ঘটনা ঘটে। প্রথমে ঘরের দক্ষিণ পাশের জানলা দিয়ে গ্রিল কেটে গভীর রাতে একজন ঘরে প্রবেশ করে ঘরের মেইন দরজার ছিটকানি ভেতর থেকে খুলে দেয়। এ সময় অপর দুইজন ঘরে প্রবেশ করে। আসামীরা শুভাশিস দেবনাথের মাতা অর্পুনা দেবনাথ কে জোর করে বাধ্য করে স্বর্ণালংকার আসবাবপত্র নগদ টাকা পয়সা নিয়ে যায়। এই ঘটনায় পাইকগাছা থানায় নিয়মিত মামলার রুজু হয়ে তদন্তাধীন আছে। বিষয়টি রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নজরে আসলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন।

এ সময় তিনি সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ পাইকগাছা থানা, ওসি (তদন্ত) ও তদন্তকারী কর্মকর্তাকে দ্রুত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই সাথে পুলিশের দায়িত্বে কোন গাফিলতি থাকলে অনুসন্ধান করে পুলিশ সুপার বরাবর রিপোর্ট প্রদান করার জন্য সার্কেল সহকারী পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন। উক্ত ঘটনাস্থল পাইকগাছা, আশাশুনি ও তালা থানার সীমান্তবর্তী হওয়ায় সীমান্তবর্তী সব এলাকায় একযোগে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

পরে তিনি পাইকগাছা থানা ও তালা থানা আকস্মিক পরিদর্শন করে এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য পুলিশের অভিযান জোরদার করার নির্দেশ প্রদান করেন। রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন ও জড়িত আসামীদের খুঁজে বের করার নির্দেশ প্রদান করায় এলাকায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আশ্বাসের সৃষ্টি হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!