শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী ‘২৬) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিনহাজ মোরশেদ এর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তাঁর জানাযায় কোটি কোটি মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তাকে দেশের মানুষ কত বেশী ভালোবাসে। সব ভালোবাসার প্রতিফলন ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ সকলের ভোট ও ভালোবাসায় আগামীর প্রধানমন্ত্রী হবেন জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। 

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রোকনুজ্জামান জুয়েল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক রাজ্জাক মোল্লা, যুবদল নেতা খোরশেদ আলম, শাহজাহান আলী, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন। 
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেছারুদ্দীন মামুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!