শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ   

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

৩ বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ‘২৬) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এ দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ ।

জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে ৭/৮ ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে জানাজা পড়েছে। তিনি আরো বলেন, শ্রমিক ভাইদের সঙ্গে আমার ৪০ বছরের সম্পর্ক। আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় প্রমুখ। 
দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন উজ্জল সাধু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা , সদর উপজেলা শ্রমিক দলের সেক্রেটারী মো. মনিরুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোর্স মাইক্রোবাস শ্রমিকদলের সভাপতি মোঃ আবু তালেব, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ভিআইপি ট্রাক শ্রমিক দলের সভাপতি আলতাব হোসেন, সেক্রেটারি ইব্রাহিম গাজী, জনতা ব্যাংক সিবিএ সভাপতি শেখ আব্দুল গনি, সদর ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, ভি আই পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাবু, জেলা ট্রাক ট্যাংকলরী -ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলার সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসহাক সরদারসহ বিএনপি নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আনিসুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, মোঃ রফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!