শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

গণভোট বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম গ্রহণ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের উপর গণভোট অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সাতক্ষীরায় ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, সকল সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে দৃষ্টিনন্দন স্থানে ব্যানার স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক সমাবেশ, উঠান বৈঠক ও অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে। জেলা ও উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে জনগণ ও সেবাগ্রহীতাদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!