শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

১২ জানুয়ারি ২০২৬ তারিখ শুরু হওয়া ৪টি ব্যাচে ৭২ জন নারী-পুরষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকাল ৪ ঘটিকায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিশেষধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেস্টা করে দেওয়া যায়।” সেজন্য তিনি হাঁস-মুরগির টিকা দেওয়ার নিয়ম প্রাকটিকাল দেখিয়ে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!