শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

রাষ্ট্র বিনির্মাণের ডাক দিয়ে সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’ এর ৮ দফার লিফলেট বিতরণ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফা কর্মসূচির বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়। এ সময় যুবক-যুবতী, বয়স্ক নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ৮ দফা কর্মসূচি ও ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সম্ভাব্য সুবিধাসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী বেগম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হোছনা,লতিফুল নাহার সহ ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক ও সুস্পষ্ট রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান বলেন, তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এই কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করতেই আমরা ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে।

সীমা স্বপন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!