শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

৫৬ জন মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ‘২৬) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় মোবাইল কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক ও অযৌক্তিক।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে একযোগে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল মোবাইল ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের হয়রানিমূলক অভিযান বন্ধ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা দাবি করেন, মোবাইল ব্যবসা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সোহান মীর, মো. সাইদুল্লাহ, গোবিন্দ, ভুবন, আরিফ, অনিক, তানভিরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।

কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ব্যবসায়ীরা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!