শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

গোপালগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমুহে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় মিড ডে মিল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে তাদের শুধু সপ্তাহে একদিন ২০০ এমএল দুধ পান করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সরেজমিনে জেলার ওই দুই উপজেলার বিভিন্ন স্কুলে গিয়ে জানা গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহের মঙ্গলবারে শুধু দুধ পায়। অন্য দিনগুলোতে কোনো খাবার পাচ্ছে না।

গত ২০২৫ সালের নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়া ওই কর্মসূচির আওতায় রোববার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম), সোমবার বনরুটি (১২০ গ্রাম) ও দুধ (২০০ এমএল), মঙ্গলবার ফর্টিফায়েড বিস্কুট (৭৫ গ্রাম) ও স্থানীয় মৌসুমি ফল/কলা (১০০ গ্রাম), বুধবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম) এবং বৃহস্পতিবার বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম) দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনও কর্মসূচি সফল করতে উদ্যোগ নেয়নি।

কোটালীপাড়া উপজেলার ৫০ নং শান্তিকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা বেগম বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির ১০৮ জন শিক্ষার্থীর জন্য প্রতি সপ্তাহ’র শুধুমাত্র মঙ্গলবারে ২০০ এমএল দুধ প্রদান করছে।

কাশিয়ানী উপজেলার ৬৯ নং রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ দাস বলেন, বিদ্যালয়টির তিন শতাধিক শিক্ষার্থীর জন্য সপ্তাহের সোমবারে ২০০ এমএল দুধ প্রদান করছে কর্তৃপক্ষ। কর্মসূচি শুরুর পর থেকে ৩/৪ বার শিক্ষার্থীদের দুধ দেওয়া হয়েছে। অন্য কোনো খাবার দেওয়া হয়না।

এ ব্যাপারে জানতে চাইলে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলেন, সরকারি কর্তৃপক্ষ যেভাবে মিড ডে মিল সরবরাহ করে তাতে আমাদের কোনো হাত নেই। সরকার নির্ধারিত বিদ্যালয়গুলিতে সরাসরি মিড ডে মিল সরবরাহ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!