শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজলা কমিটি অনুমোদন: সভাপতি: সোহাগ, সম্পাদক: বাবু

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্র জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি ‘২৬) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবং সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, শরিফুল, সালাউদ্দীন জিকো, মিজানুর রহমান মিজানসহ ২৯ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ হোসেন সিয়াম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ ২৪ জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ। কমিটিতে এছাড়া অর্থ, ধর্ম, শিক্ষা, যুব, ছাত্র, কৃষি, শ্রম, মহিলা, আইন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক, তথ্য ও গবেষণা, যোগাযোগ, ক্রীড়া এবং বনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন। নারী নেতৃত্ব ও প্রতিনিধি রাখা হয়েছে। কমিটির সদস্য পদ রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ বলেন, “তথ্য ও প্রযুক্তিক কাজে লাগিয়ে দলের পক্ষে জনমত গঠন, অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহায়ক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাকটিভিজম, প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!