মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী বাঙালির সংস্কৃতি ঐতিহ্যবাহী পিঠা উৎসবের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠা  উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী ‘২৬) বেলা ১২ টায় শহরের আমতলাস্থ  সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কলেজের  প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক, কলেজের পরিচালক) অর্থ সালাউদ্দিন আহমেদ, কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম,

শিক্ষা পরিচালক হালিমুল আলম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান, এড. রবিউল ইসলাম, শেয়ার সদস্য মাওলানা নুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে পিঠা পুলির সমাহার নিয়ে  ৫৩টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি, জামাই পিঠাসহ ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও প্রদর্শনীতে  নানা  ধরনের পিঠার পসরা সাজানো হয়েছে। যা বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সংস্কৃতির পরিচয় ঘটায়। এছাড়াও এই উৎসবে বিভিন্ন  লোকনৃত্য ও দেশাত্মবোধক গান এবং পরিবার ও বন্ধু-বান্ধবের মিলনমেলা পরিনত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!