প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৭:৫৩ পি.এম
সাতক্ষীরায় ইন্টারনেট নিরাপদ ভবিষ্যৎ আলোচনা সভায় উপসচিব শাহ আব্দুল হাদী

ডিজিটাল জগতের সাবধানতা নিজের সুরক্ষা ব্রেকিং দ্য সাইলেন্স স্পিক আপ আর আয়োজনে শিশু ও যুবদের মত প্রকাশ এর স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরীতে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর '২৫) সকালে সাতক্ষীরার এল্লারচর মৎস্য অধিদপ্তর হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স এর সার্বিক ব্যাবস্থাপনায় ও প্রফেসর আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ আবদুল সাদী, পিএইচডি, উপ সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রনালয়।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান মৃধা, সাবেক অধ্যাক্ষ আঃ হামিদ, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিডি নাজমুন্নাহার, সাবেক অধ্যাক্ষ দেলোয়ারা বেগম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা'র সভাপতি ও গ্রাম আদালত পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু সাঈদ, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, জন প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ এর সচিবসহ সুধীজনেরা।
সভায় ইন্টারনেটে ও ডিজিটাল প্রযুক্তি সুবিধা ও অপব্যাবহার সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করেন। অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.