প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ৬:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:০৭ পি.এম
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, আটক-১

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর '২৫) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে কলারোয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জত উল্লাহ,জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো: ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ ঘোষিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক,বিএনপির মো: আব্দুর রউফ,জাতীয় পার্টির মো: আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন লিওন।
এছাড়াও এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম,বাংলাদেশ জাসদের মো: ইদ্রিস আলী ও এবি পার্টির জিএম সালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের হাফেজ মুহা: রবিউল ইসলাম,বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো: আলীপ হোসেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন,ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ আসফউদ্দৌলা খান,আসলাম আল মেহেদী ও ডা: শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম,বিএনপির মো: মনিরুজ্জামান ও জাতীয় পার্টির হুসেইন মো: মায়াজ,গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন ও আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.