
সাতক্ষীরার তালার শাহপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের হল রুমে স্কোপ প্রকল্পের বার্ষিক পাটনার মিটিং বুধবার অনুষ্ঠিত হয়।
edico & tearfund এর সহযোগী সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার, জাতপুর, তালা, বিন্দু নারী উন্নয়ন সংস্থা, শ্যমনগর, প্রেরণা নারী উন্নয়ন সংস্থা, কালীগঞ্জ কর্তৃক বাস্তবায়িত উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কার্য নির্বাহী পরিষদের সভানেত্রী হাসিনা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার।
উক্ত মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কাজী বাবর আলী, বিন্দু নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসকে শাওন আহমেদ, প্রেরনা নারী উন্নয়ন সংস্থার সিএম উৎপল অধিকারী সহ অন্যান্য কর্মীবৃন্দ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কমিউনিটি মোবিলাইজার বিরাম কুমার ঘোষ। সভায় তিনটি সংস্থার বিগত এক বছরের কার্ষক্রম নিয়ে আলোচনা হয়।