
সাতক্ষীরার দেবহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ‘২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্রপ্রতিনিধি, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জাসাস সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ।
ডিসপ্লে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়।