বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর প্রয়োজন: কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।

তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়া বারবার নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার মুহতামিম আতিকুর রহমানের সঞ্চালনায় মূল্যবান আলোচনা রাখেন, মৌতলা জামে মসজিদের ইমাম কারী মো. আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন, হাফেজ আবু রায়হান প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!