বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি) -এর সাংবাদিকরা।

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১ ডিসেম্বর ‘২৫) সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি ‘র) সভাপতি মোঃ মোজাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আহম্মদ আলী খান, ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি কে এম সাইফুর রহমান, ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিসা আক্তার দিনা, নির্বাহী সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ, দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক পর্যবেক্ষণ ও দ্যা মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি কাজী ফারদিন রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে জিপিসি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় গোপালগঞ্জ প্রেসক্লাব (জিপিসি)’র সাংবাদিকরা গাজীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতি পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন ভালো কাজের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান তার ভালো কাজের মাধ্যমে খুব অল্প সময়ে গোপালগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করে ছিলেন।

সম্প্রতি তিনি সহকারী সচিব থেকে পদোন্নতি পেয়ে উপসচিব হিসেবে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে পদায়িত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!