বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

কালিগঞ্জে গু”লিবি”দ্ধ হালিমা’র অ”বস্থা আ”শঙ্কাজনক, মা”মলা হয়নি!

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। মামলা করতে ভীতসন্ত্রস্ত ভুক্তভোগী পরিবার। বর্তমানে তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। বিষয়টি ঘীরে এলাকায় চলছে নানান গুঞ্জন।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে নারীঘটিত ব্যাপারে বাকবিতণ্ডার একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার বেগতিক হওয়ায় রাতেই খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম আলীর স্ত্রী। অপরদিকে হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের ইয়ার আলী তরফদারের ছেলে। গুলিবিদ্ধ হালিমা খাতুনের পুত্র সাইফুল্লাহ মনির বলেন, তার মা বিকেলে বাড়ির পাশের মাঠে হট্রগোলের শব্দে বাইরে গেলে তিনি আচমকা মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার করে।

এ ঘটনায় কৃষ্ণনগর ইউপির ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ জানান, শংকরপুর গ্রামের আঃ জব্বার দরফদারের ছেলে ইয়ার আলী দীর্ঘদিন ধরে সোতা গ্রামের এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ঘটনার সময়ে ইয়ার আলীর স্ত্রী ও পুত্র হৃদয় তাকে খুঁজতে ঐ নারীর বাড়িতে গেলে সেখানে ইয়ার আলীর সঙ্গে তাদের বাগবিতন্ডা হয়। এর আগে হালিমা খাতুন তাদের ওই বাড়ি দেখিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে হৃদয়ও আহত হয়। তবে হালিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, ঘটনার‘খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আহত হালিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি করে। ঘটনার যথাযথ তদন্ত চলছে, এঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!