বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরায় মেয়র চিশতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য কুরআন পাঠ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মিলিত কুরআন পাঠ অনুষ্ঠিত হয়।
কামালনগর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা কোরআন তেলাওয়াত করেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি।
তিনি বলেন, দেশনেত্রীর সুস্থতা আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আমার বিশ্বাস তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।  প্রতিটি নেতাকর্মী আজ  তাঁর জন্য দোয়া করছে।
সম্মিলিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এ সময় তিনি বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। সারা দেশের মানুষ আজ তাঁর সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন- এই কামনায় আমরা সবাই দোয়া করছি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কৃষকদল নেতা মাসুম বিল্লাহ শাহীন,  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. আকবর আলী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা প্রমুখ। 
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, পৌর মহিলা দলের সভাপতি উম্মে কুলসুম, সাধারণ সম্পাদক জোহরা আক্তার, মহিলা দলনেত্রী মৌমি কুইন সাথীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা  বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌর মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!