বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় নারী পক্ষ উদযাপন উপলক্ষে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা।

ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে তালা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা থানা প্রাঙ্গণে গিয়ে পৌঁছে। সেখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তিতে র‌্যালি পুনরায় ভূমিজ ফাউন্ডেশন অফিসে এসে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবের সভাপতি আনিচুর রহমান, উপজেলা অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, সম্পাদক ইমদাদুল হক, উপজেলা নারী অন্ত্যজ পরিষদের নেত্রী মুক্তারানু বেগম, খলিলনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শিরিনা সুলতানা এবং বিশিষ্ট সমাজসেবক জি. এম. শহিদুল্লাহ গাজী প্রমুখ।

বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সম্পর্কে সমাজকে আরও সচেতন করতে হবে। সহিংসতাকে ব্যক্তিগত বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার পুরোনো সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান তারা। পাশাপাশি নারী সুরক্ষায় বিদ্যমান আইন, আইনি প্রতিকার পাওয়ার উপায় এবং প্রয়োজনীয় সেবা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!