
সাতক্ষীরা জেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) শীবনগর সড়কে অনিয়মের অভিযোগের তদন্ত করেছেন এলজিইডি’র উর্দ্ধতন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ ডিসেম্বর ‘২৫) স্থানীয়দের লিখিত অভিযোগের তদন্তে আসেন খুলনা বিভাগীয় টিম। এ তদন্ত কাজের নেতৃত্ব প্রদান করেন এলজিইডি’র খুলনা অঞ্চল তত্ত¡াবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সাতক্ষীরা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ,এস,এম তারিকুল হাসান খান, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, এলজিইডি’র খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব বুলবুল, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ছাত্রপ্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ, ইমরান বাশার, আরিফ হোসেন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় গ্রামবাসীর পক্ষে অভিযোগকারী হাবিবুর রহমানের অভিযোগের বিষয়ে তদন্ত করেন তদন্তকারী কর্মকর্তারা। একই সাথে নির্মান কাজের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। পাশাপাশি সরকারের চুক্তি অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের মান, রাস্তার উচ্চতা ও রাস্তা বেড পরীক্ষা করা হয়। তদন্তকালে অভিযোগের সকল বিষয় শুনে স্থানীয় ভাবে সমাধান ও যে সমস্ত স্থানে সমস্যা পরিলক্ষিত হয় সেখানে নতুন ভাবে সংস্কার করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন উদ্ধর্তন কর্মকর্তাগন।
উল্লেখ্য যে, আম্ফান পরবর্তী সংস্কার প্রকল্পের আওতায় শীবনগর ডাবøুডিবি কাজের টেন্ডার পান ফয়সাল হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই কাজ চলাকালে স্থানীয়দের অভিযোগে কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে এলজিইডি’র উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে কাজ শুরু হয়। পরে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করে এলাকাবাসী। এরই প্রেক্ষিতে তদন্ত কাজ সম্পন্ন হয়। এদিকে তদন্ত পরবর্তী উপস্থিত সকলের সামনে তদন্তের বিভিন্ন বিষয় তুলে ধরে এলজিইডি’র খুলনা অঞ্চল তত্ত¡াবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. কামরুজ্জামান।
তিনি জানান, তদন্তে প্রকল্পের কাজের চুক্তির মোতাবেক সন্তোষজনক কাজ পাওয়া গেছে। তবে তদন্তকালে স্থানীয়দের উপস্থিতিতে কাজের পরিমাপ পরীক্ষার ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তাদের অভিযোগের বিষয়ের ভুলবোঝাবুঝির অবসন হয়।