
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা সোমবার (০১ ডিসেম্বর '২৫) দুপুরে ইসি রুমে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি।
সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সর্বজনাব ফারুক মাহবুবুর রহমান, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, আল ইমরান, মুহাঃ জিল্লুর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, এম জিললুর রহমান প্রমুখ।
সভায় সম্মানিত সদস্যদের নিয়ে আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা, আগামী ১৬ ডিসেম্বর প্রেসক্লাবে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংবাদিক উন্নয়ন ফান্ড চালু করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।