প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:৩৫ পি.এম
সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে দোয়া অনুষ্ঠান ও স্কুল ড্রেস বিতরণ

সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডয়ার জেনারেল অব: মোস্তফা কামাল লস্কর এঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর '২৫) দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট একেএম শহীদুল্লাহ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পার্বতী সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শীতের পোশাক বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.