বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতা করেছে: কাজী আলাউদ্দিন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ধানের শীষের নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  কাজী আলাউদ্দীন বলেছেন একাত্তরের পর থেকে জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

রবিবার (৩০ নভেম্বর ‘২৫) বিকালে বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধহাটা করিম সুপার মার্কেটে  মাঠে নির্বাচনী জনসভা কাজি আলাউদ্দীন এসব কথা বলেন।

জনসভায় বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক  মো: মামুন হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, একাত্তরের পর থেকে জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

এ সময় কাজী আলাউদ্দিন বলেন,  আমি নির্বাচিত হতে পারলে এই বুধহাটায় একটি মিনি স্টেডিয়াম করে দিব। বুধহাটা বালিকা উচ্চ বিদ্যালয় একতলা ভবনকে চারতলা ভবনে রূপান্তরিত করব।

এখানকার শিক্ষা প্রতিষ্ঠানকে  অভূতপূর্ণ উন্নয়ন করব। সুপেয় পানির ব্যবস্থা করব,  এবং বাংলাদেশের মধ্যে আশাশুনি উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করব। জনসভার শেষ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!