বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ‘২৫) বেলা ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সংগঠনের সভাপতি মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক হাছিবুর রহমান হাছিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমারসহ অনেকে। সভায় তালা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমার সময়ে ৩৭টি স্কুল–কলেজ স্থাপন করা হয়েছে, কিন্তু গত ১৫ বছরে ৫টিও হয়নি। এলাকায় কপোতাক্ষ খনন, সেতু নির্মাণ, রাস্তা–ঘাট উন্নয়নসহ বহু কাজ করেছি। আবার সংসদে যাওয়ার সুযোগ পেলে সবার আগে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলব।” তিনি আরও বলেন, “আমার জনপ্রিয়তার কারণে রাজনৈতিক হিংসার শিকার হয়েছিলাম। যে ঘটনার জন্য আমাকে সাজা দেওয়া হয়েছে, তখন আমি ঢাকায় ছিলাম। তারপরও আমাকে ও আরও কয়েকজনকে মোট ৭০ বছরের সাজা দেওয়া হয়। সেই সাজা মাথায় নিয়ে আমি কারাভোগ করেছি, কিন্তু কারও সঙ্গে আপস করিনি। কারাজীবন খুবই কঠিন আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব, তা কখনও ভাবিনি। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও নিইনি, কারণ আমার কারণে কারও ক্ষতি হোক, তা চাই না।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!