বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি চয়ন ও সম্পাদক শাহীন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর ‘২৫) সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির আলহাজ্ব আব্দুল খালেক, জেলা মালিক সমিতির সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল্লাহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ।

আলোচনা সভার শেষে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টারা হলেন- আলহাজ্ব আব্দুল সবুর, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আব্দুল খালেক, মোঃ মোকছোদুর রহমান।

কমিটির সভাপতি তাহমিদ শাহেদ চয়ন, কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহ-সভাপতি মো. আকবর আলী, মো. জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদীন কিরণ, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বন্দর বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সড়ক সম্পাদক শেখ মহিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), মোঃ আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, মো. আবুল হোসেন, শেখ শাহজাহান আলী, মোঃ দেলোয়ার হোসেন সুমন প্রমুখ।

কমিটির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির রফিকুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!