বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

ধানের শীষকে বিজয়ী করতে উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জুয়েল

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেছেন, ফেব্রুয়ারীতে একটি অবাধ  সুষ্ঠু, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে মানুষের ভোট আমাদের ধানের শীষের পড়বে নাকি অন্য প্রতীকে পড়বে সেটা নির্ধারণ করবে আমাদের ব্যবহারের উপর। তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। আমরা উদারতা দিয়ে মানুষের মন জয় করতে চাই।

শুক্রবার (২৮ নভেম্বর ‘২৫) সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টস’র হলরুমে জেলা যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য। আগামীতে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। সে নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ শক্তি ও উদারতা ধানের শীষকে বিজয়ী করবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর উপর নির্ভর করে, মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। জনাব তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। পুলিশের গুলির সামনে দাঁড়ানো সহজ না, একটু উদার ব্যবহার করে মানুষের মন জয় করা সহজ এবং জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনসমর্থন বৃদ্ধির জন্য অন্য লোকেরা কাজ করে দেবে, এমন নয়। যুবদলের নেতাকর্মীরাই তো বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাকে খুশি করার জন্য বা আপনাকে খুশি করার জন্য বলছি না, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠন যুবদল, কোন সন্দেহ নাই। তাহলে যুবদলের নেতাকর্মীদেরই তো কাজ করতে হবে, নাকি অন্য কেউ করে দেবে?

কামরুজ্জামান জুয়েল বলেন- তারেক রহমানের নির্দেশে জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে দলের নির্দেশে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি এখন কিন্তু কর্মসূচি একটাই, ধানের শীষের বিজয় নিশ্চিত করা। সেটা ডিফেন্ড করে আমাদের উপর।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক মো. আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সকল উপজেলা ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!